গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad পুলিশের ওপর হামলা, ফরাক্কায় গ্রেফতার তৃণমূলের উপপ্রধান

    পুলিশের ওপর হামলা, ফরাক্কায় গ্রেফতার তৃণমূলের উপপ্রধান

    0
    350
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের উপপ্রধানকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কায়।
    জানা গিয়েছে ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাটবোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ে যাওয়ার সময় নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে ভ্যান আটকায় কর্তব্যরত এএসআই। তিনি জানিয়েছেন জাতীয় সড়কের ওপর দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার অনুমতি নেই। ভ্যান চালকের থেকে জাতীয় সড়কে ভ্যান না চালানোর মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। ওই ভ্যানচালক পাট মালিক তৃণমূল নেতা তারিকুল শেখকে জানায়। এরপরেই বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ কর্তব্যরত পুলিশের এএসআইকে মারধর করেছেন বলে অভিযোগ।
    খবর পেয়ে এলাকায় পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। গ্রেফতার করা হয় তৃণমূলের উপপ্রধানকে।