গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Murshidabad ‘মমতার পুলিশ চাই না’ প্ল্যাকার্ডে রাজ্যপালকে বিএসএফ-র দাবি গ্রামবাসীদের

    ‘মমতার পুলিশ চাই না’ প্ল্যাকার্ডে রাজ্যপালকে বিএসএফ-র দাবি গ্রামবাসীদের

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদার পর মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে হিংসা বিধ্বস্ত মুর্শিবাদ ঘুরে দেখেছেন রাজ্যপাল। হিংসায় নিহত সামশেরগঞ্জের জাফরাবাদের খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস।

    শনিবার সকালে সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। একইসঙ্গে এলাকার মানুষজন জানিয়েছেন তাঁরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্ল্যাকার্ড হাতে রাজ্যপালকে স্থায়ী বিএসএফ ক্যাম্প, এনআইএ তদন্তের দাবি জানাতে থাকেন। রাজ্যপালও স্থানীয়দের রাজভবনের পিস রুমের নম্বর দিয়েছেন সিভি আনন্দ বোস। যে কোনও পরিস্থিতিতে সেখানে ফোন করে অভিযোগ জানাতে বলেছেন।

    রাজ্যপাল প্রশাসনকে নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন। জাফরাদের পর বেতবোনা গ্রামে যান রাজ্যপাল। এর আগে শুক্রবার বৈষ্ণবনগরে পারলালপুর স্কুলে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল।