ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের

0
18
ছবি সৌজন্যে : এক্স

ভারতের জন্মহার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন টেসলা কর্তা এলন মাস্ক। তিনি জানিয়েছেন, ভারতের জন্মহার রিপ্লেসমেন্ট লেভেল বা প্রতিস্থাপন স্তরের নিচে নেমে গিয়েছে, যা যথেষ্ট চিন্তার বিষয়।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট প্রজনন হার প্রতি নারীর ক্ষেত্রে ১.৯-এ নেমে এসেছে। এক দশক আগে এই হার ছিল প্রায় ২.৩। এর ফলে প্রথমবারের মতো দেশের প্রজনন হার রিপ্লেসমেন্ট লেভেল-এর নিচে নেমে গিয়েছে।

তথ্য বলছে , বর্তমানে বিহার, উত্তরপ্রদেশ-সহ মাত্র কয়েকটি রাজ্যই এখনও এই স্তরের উপরে রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যে প্রজনন হার ইতিমধ্যেই রিপ্লেসমেন্ট লেভেলে’র নিচে নেমে গিয়েছে। রাজধানী দিল্লিতে প্রজনন হারের উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে। সেখানকার প্রজনন হার ১.২, যা ইউরোপের ফিনল্যান্ডের তুলনাতেও কম।