আসছে মাস্কের মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’

0
47
ছবি সৌজন্যে : এক্স

নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া,এক্স।উন্নত নিরাপত্তা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও স্ক্রিনশট ব্লকের মতো আধুনিক সব ফিচার নিয়ে এক্সচ্যাট নামের অ্যাপটি খুব শিগগিরই ইউজারদের জন্য ওপেন হতে যাচ্ছে।

বর্তমানে অ্যাপ স্টোরে দেখা যাচ্ছে এক্সচ্যাট, যেখানে বলা হয়েছে,আগামী ১৭ এপ্রিল থেকে ডাউনলোডের জন্য পাওয়া যাবে অ্যাপটি,যা এক্স ইউজারদের জন্য তৈরি বিশেষ এক মেসেজিং অ্যাপ হতে যাচ্ছে। উল্লেখ্য ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো নিজেদের সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট মেসেজিং বা ডিএম ফিচারের নতুন এক ভার্শণ আনার কথা বলেছিলেন এক্স-এর প্রধান মাস্ক।ওই সময় বেশ কিছু পোস্টে তিনি বলেছিলেন, এ নতুন ভার্শণটি হবে এনক্রিপ্টেড ও এর গঠনশৈলী হবে সম্পূর্ণ নতুন। গত বছরের জুনের মধ্যেই সব এক্স ইউজার এক্সচ্যাট পেয়ে যাবেন। অবশ্য সময়ের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করার ক্ষেত্রে মাস্কের বেশ সুনাম রয়েছে।এখন এক্সের ভেতরে ইনবক্স ফিচারের উন্নতির বদলে ইউজাররা এক আলাদা অ্যাপ পেতে যাচ্ছেন। যার মাধ্যমে এক্সের যে কোনো ইউজারের সঙ্গে চ্যাটিং এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে একে অপরকে কলও করা যাবে।

অ্যাপটি সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। ফলে ইউজাররা তাদের পাঠানো মেসেজ এডিট ও চ্যাটিংয়ে থাকা সবার জন্য তা ডিলিট করার সুযোগ পাবেন।