গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সরকারি চাকরিতে তামিল লিখতে, পড়তে জানতে হবে

    সরকারি চাকরিতে তামিল লিখতে, পড়তে জানতে হবে

    0
    182
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    সরকারি চাকরি পেতে গেলে আগে তামিল ভাষা পড়তে ও লিখতে জানতেই হবে। এমনই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোটের মাদুরাই বেঞ্চ।
    তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের একজন জুনিয়র সহকারী বাধ্যতামলক তামিল ভাষা পরীক্ষায় ডাহা ফেল করার পর মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের বিরুদ্ধে জয়কমারের আবেদনের শুনানি চলাকালীন বিচারপতি জি জয়চন্দ্রন ও বিচারপতি আর পৃণিমা প্রশ্ন তলে দেন, একজন সরকারি কর্মচারী তামিল না জেনে কীভাবে কাজ করতে পারেন? এরপরই বেঞ্চের নির্দেশ যে কোনও রাজ্যের সরকারি কর্মীদের অবশ্যই সেরাজ্যের ভাষা জানতে হবে। না হলে কিছুই করার থাকবে না। ইতিমধ্যেই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার।
    সংসদ চত্ত্বরে প্রতিবাদ বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। সেই বিতর্কের আঁচের মধ্যেই মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশ এসেছে।