মুস্তাফিজুর-কাণ্ড ন্যক্কারজনক : বাংলাদেশ 

0
117
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতের ক্রিকেট লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা হয়েছে, তা ন্যক্কারজনক। এমনই দাবি করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী।
ক্রিকেটের পর ফুটবল নিয়েও কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। দাবি, ভারতীয় বোর্ডের পদক্ষেপে বাংলাদেশের নাগরিকেরা ব্যথিত। একটি পোস্ট করেছেন ফারুকী লিখেছেন, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গও টেনে ফারুকীর দাবি, ভারতে সংখ্যালঘু-নির্যাতন নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছিল। মুস্তাফিজুরের বিরুদ্ধে পদক্ষেপ সেই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, তা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। এর পরেই ফুটবল নিয়েও পদক্ষেপের ইঙ্গিত দেন ফারুকী।
লিখেছেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বা ফুটবল টিম ভারতে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই। ভারতের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে বাংলাদেশ জানিয়ে দিয়েছে, ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ তারা খেলতে আসবে না। সে দেশের অন্তর্বর্তী সরকারের তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও ভাবা হচ্ছে।