বেলডাঙায় কিশোরীর ক্ষতবিক্ষত দেহ

0
205
ছবি সৌজন্যে : নিজস্ব

মুর্শিদাবাদের বেলডাঙায় কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার দুপুরে বেলডাঙার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে বছর ১৬-র কিশোরীরর দেহ উদ্ধার হয়েছে।

শরীরে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ক্ষত রয়েছে। যে বাড়ি থেকে করবী দে-র দেহ উদ্ধার হয়েছে সেটি তাঁর মামার বাড়ি। স্থানীয় সূত্রে খবর করবীর মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই। তাই ছেলে এবং মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন করবীর মা। মাধ্যমিকে ফেল করার পর থেকে পড়াশোনা বন্ধ করে দেয় করবী। শনিবার যখন করবীকে খুন করা হয় তখন বাড়িতে কেউ ছিলে না।

খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রেমঘটিত কারণে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।