
শক্তিশালী ভূমিকম্পের পর মায়ানমারের ছটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জুন্টা সরকার। সাগাইং, মান্দালাই, ম্যাগওয়ে বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়ে শুক্রবার বিকাল পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে । সরকারের পক্ষ থকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে ।
অন্যদিকে ভূমিকম্পের জেরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মাণাধীন গণনচুম্বী ভবন ধসে পড়েছে। সেখানেও জরুরি অবস্থা জারি করা হয়েছে । জানা গিয়েছে , ৩০ তলা ওই ভবনে ৮১ জনেরও বেশি শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন।
তাঁদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায উদ্ধার করা হয়েছে । এই বিপর্যয়ের উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে।






