গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে মায়ানমারের বিদ্রোহীরা

    চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে মায়ানমারের বিদ্রোহীরা

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    মায়ানমারের অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র বিরোধী দল ,বিদ্রোহী গোষ্ঠী, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা, টিএনএলএ চীনের মধ্যস্থতায় একটি লাভজনক চুনিপাথর খনন কেন্দ্র থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে বলে জানিয়েছে দলটি।

    উল্লেখ্য,২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই মায়ানমার গৃহযুদ্ধে লড়ছে। জুন্টা সরকার বিভিন্ন গণতন্ত্রপন্থী গেরিলা এবং শক্তিশালী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র দলগুলোর সঙ্গে লড়াই করছে।প্রথমদিকে বিচ্ছিন্ন বিরোধী দলগুলো তেমন সুবিধা করতে না পারলেও, পরে ২০২৩ সালের শেষের দিকে তারা একটি সম্মিলিত আক্রমণ শুরু করে এবং বিশাল এলাকা দখল করে নেয়। মায়ানমারের উত্তরাঞ্চলে চুনিপাথর খনন কেন্দ্র মোগক শহরটি গ্রীষ্মে বিদ্রোহীরা দখল করেছিল।

    তবে এই আক্রমণের প্রধান চালিকাশক্তি তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি জানিয়েছে, তারা এখন এই শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে।টিএনএলএ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীনের কুনমিং শহরে চীনা বিশেষ দূতের তত্ত্বাবধানে আলোচনার পর তারা জুন্টা সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে।চুক্তি অনুসারে, দলটি মোগক শহর এবং এর প্রতিবেশী মোমেই শহরতলি থেকে সেনা প্রত্যাহার করবে।