গরমে জেল থেকে গৃহবন্দি মায়ানমারের সু কি

0
160
Myanmars Su Kyi is under house arrest from prison in summer
Myanmars Su Kyi is under house arrest from prison in summer
প্রচণ্ড গরমে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে।গরমে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মায়ানমারের কারাবন্দি নেতা সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জুন্টা সরকারের তরফে জানা গিয়েছে।মেজর জেনারেল জাও মিন তুন বলেছেন, যেহেতু আবহাওয়া এখন অত্যন্ত গরম তাই এই পদক্ষেপ করা হয়েছে। তবে এটি শুধুমাত্র আং সান সু চির জন্য নয়, যাদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন বিশেষ করে বয়স্ক বন্দিদের হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য কাজ করছেন। মায়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, নেপিদোর তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৭৮ বছর বয়সি সু চি সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকে মায়ানমারের সেনাবাহিনী তাঁকে আটক করে রেখেছে।