গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বাগবাজারে নির্মীয়মাণ বহুতলে অগ্নিদগ্ধ দেহ

    বাগবাজারে নির্মীয়মাণ বহুতলে অগ্নিদগ্ধ দেহ

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাগবাজারে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তিকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে, নাকি নিজেই আত্মহত্যা করেছেন পুরোটাই খতিয়ে দেখছে শ্যামপুকুর থানার পুলিশ।

    বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ একতলা থেকে পোড়া গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শ্যামপুকুর থানার পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দদ্ধ দেহ উদ্ধার করে। খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। নির্মীয়মাণ বহুতলের গেটে তালা লাগানো ছিল।

    কীভাবে ওই ব্যক্তির দেহ ভিতরে গিয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।