
নরেন্দ্রপুরে দোকান থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম কালাম শেখ, তাঁর বাড়ি বারুইপুরের মল্লিকপুরে।
জানা যাচ্ছে, বাইপাসের ধারে একটি পুরানো জিনিসপত্র বিক্রির দোকানেই থাকতেন তিনি। রবিবার সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অনেকে। তারপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরে পুলিশ এসে কালামের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর মৃতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তাঁকে খুন করা হয়েছে বলেই সন্দেহ করেছে পুলিশ। তবে কী কারণে খুন, কে বা কারা এই ঘটনায় যুক্ত তার তদন্ত শুরু হয়েছে।
