গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North Dinajpur ইসলামপুরে সিপিএম কর্মীর রহস্যমৃত্যু! 

    ইসলামপুরে সিপিএম কর্মীর রহস্যমৃত্যু! 

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিপিএম কর্মী এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। মৃত যুবক নুর আজম।
    মৃতের পরিবারের দাবি, নুর সিপিএম করতেন। আর সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নুরের পরিবার। ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর এলাকার বাসিন্দা নুর। পরিবারের দাবি, সোমবার সকাল থেকেই বাড়িতে ছিলেন না তিনি। সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। বাড়িতে ফিরেই নানা অসংলগ্ন কাজকর্ম শুরু করেন। পরিবারের কেউ কিছু জিজ্ঞাসা করলেও কোনও উত্তর দিচ্ছিলেন না। বাড়িতে জিনিসপত্র ভাঙচুরও করেন। ওই অবস্থা দেখে পরিবারের লোকেরা একপ্রকার জোর করেই নুরকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
    নুরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।