গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কোটায় নিট পরীক্ষার্থীর রহস্য মৃত্যু

    কোটায় নিট পরীক্ষার্থীর রহস্য মৃত্যু

    0
    125
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাজস্থানের কোটায় নিট পরীক্ষার্থী রোশন কুমার পাত্রের অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হস্টেলের ঘরের বিছানায় নগ্ন অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিলেন ছাত্র।
    তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই সন্দেহ করছে পুলিশ। যদিও পড়ুয়ার বাবার দাবি, তাঁর ছেলে আত্মহত্যা করতেই পারেনা। পুলিশ জানিয়েছে, রোশনকুমার পাত্র কোটার রাজীব গান্ধী নগরের একটি হস্টেলে থাকতেন। ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা রোশন এবং তুতো ভাই নিট পরীক্ষার কোচিং নিতে গিয়েছিলেন কোটায়।
    তাঁরা একই হস্টেলে থাকতেন। রোশনের বাবা রাধেশ্যাম বলেছেন, শুক্রবার রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। ৪০ মিনিট ধরে অডিয়ো এবং ভিডিয়ো কলে কথা হয়। সেই সময় হেসে হেসেই কথা বলছিল। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করেন রোশন। তার পর সকলে শুতে চলে যান। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।