
স্কুলের হস্টেলে সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। ভগবানপুর থানার ভীমেশ্বরী এলাকার এক বেসরকারি স্কুলের হস্টেলে ঘটনাটি ঘটেছে।ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ১২ বছরের ছেলেটিকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
মৃত ছেলেটির মা ও বাবা জানিয়েছেন যে স্কুল থেকে তাদের ফোন করা হয় যে আপনার ছেলে অসুস্থ! বাবা মা স্কুলে গিয়ে পৌঁছয় তারপরে জানা যায় ছাত্রটি মারা গেছে গলায় গামছা দিয়ে! আবার স্কুলের স্টাফকে জিজ্ঞাসা করলে ওরা বলে স্কুল কর্তৃপক্ষ কিছু জানি না কিভাবে মারা গেছে!
এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে বাচ্চাটির-মা সহ পরিবারের লোকজন। উত্তেজনা থাকায় স্কুলে পৌঁছেছে ভগবানপুর থানার পুলিশ। স্কুলের সামনে জমায়েত হয়েছেন বহু অভিভাবক ও এলাকার মানুষ। পরবর্তীতে ভগবানপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।









