লকআপে মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত মালদা

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব

পুলিশের লকআপে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদায়। পলিশ এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লকআপে পিটিয়ে মারার অভিযোগ তুলে সরব হয়েছেন পরিবারের লোকজন।

প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন মৃত যুবকের পরিবার ও স্থানীয়রা। জানা গিয়েছে বছর ৩৭-র সেকেন্দার আলি চালিশাপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের দাবি সেকেন্দার মাদক সেবন করতেন। দুপুরে মালদার রেলওয়ে স্কুলের কাছে গিয়েছিল। ঠিক সেই সময় পুলিশ তাঁকে আটক করে। পরে পুলিশ বাড়িতে খবর দেয় অসুস্থ হয়ে পড়ায় সেকেন্দারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু পরিবারের লোকজন মালদা মেডিক্যালে গিয়ে দেখে সেকেন্দারের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে এমনকি গোপনাঙ্গে আঘাত রয়েছে বলে অভিযোগ।

এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। এরপরেই রাজ্য সড়ক অবরোধ করে অবরোধ করে বিক্ষোভ শুরু হয় এলাকায়।