
দমদম ক্যান্টনমেন্টের রেলগেট সংলগ্ন এলাকায় মহিলার বস্তাবন্দি আধপোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন ওই এলাকায় প্রচুর মানুষ যাতায়াত করে।
বছর ২৫ থেকে ৩০-র মধ্যে অজ্ঞাত পরিচয় ওই মহিলার দেহ কিভাবে বস্তায় করে এনে এমন জনবহুল জায়গায় ফেলা হয়েছে তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। বস্তায় দেহ রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।
এরপরেই দমদম থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দমদম থানা এবং জিআরপি।
