
মদ বিক্রি চললেও দোলযাত্রায় শুধু মাছ মাংসে কেন আপত্তি, নবদ্বীপ নিয়ে এবার প্রশ্ন তুলেছে রাজ্যের বামপন্থী দল সিপিএম।
দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোমবার এক সাংবাদিক বৈঠকে পুরসভার তরফে প্রচারিত সাম্প্রতিক নির্দেশিকার প্রেক্ষিতে কার্যত বিজেপির সুরেই গলা মিলিয়েছেন। বিজেপি অধ্যুসিত রাজ্যের নির্দেশিকাই নবদ্বীপে ইমপ্লিমেন্ট করতে চাইছে তৃণমূল। চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। কিন্তু বিজেপি তৃণমূল ইতিহাসের চাকা অন্যদিকে ঘোরাতে চাইছেন। দোল পূর্ণিমায় নবদ্বীপে আমিষ বর্জনের অনুরোধ করে বিতর্কে খোদ তৃণমূলের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ সাহা। দোল উৎসবের প্রস্তুতিতে নবদ্বীপা পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে বৈষ্ণব মঠের প্রধান, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেখানেই নবদ্বীপবাসীর উদ্দেশে দোলে মাছ-মাংস না খাওয়ার আবেদন করেছেন বিনয়কৃষ্ণ সাহা।
তাঁর বক্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে এসেেছন। অন্যদিকে শুক্রবার দোল এবং রমজান উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার আবেদন করেছে বামফ্রন্ট।









