গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata নবান্ন অভিযানে ধুন্ধুমার, রবিবার বিজেপি নেতাদের থানায় তলব

    নবান্ন অভিযানে ধুন্ধুমার, রবিবার বিজেপি নেতাদের থানায় তলব

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নবান্ন অভিযানে পুলিশকে হুমকি, মারধরের অভিযোগে বিজেপি নেতাদের নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে।

    ১৭ অগাস্ট বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিজেপি নেতা সজল ঘোষ, অর্জুন সিংদের নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে। ৯ অগাস্ট আর জি করকাণ্ডে এক বছরে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। সেখানেই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অশোক দিন্দার বিরুদ্ধে। ১৭ অগাস্ট রবিবার অশোক দিন্দাকে নিউ মার্কেট থানায় যেতে বলা হয়েছে। একই ঘটনায় ২ বিজেপি নেতা সজল ঘোষ এবং অর্জুন সিংকেও তলব করেছে পুলিশ।

    ওই দিনের ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে ৭ এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিকে নবান্ন অভিযানে গ্রেফতার আসানসোলের দুই বিজেপি কর্মীকে মঙ্গলবার আদালতে তোলা হয়। তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানেই বিজেপি নেতাদের থানায় পুলিশের তলবে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক।