আহত অভয়ার মা, তদন্ত চলছে, দাবি সিপি-র, পাল্টা বাবা

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব

অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। মন্তব্য করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।নবান্ন অভিযানে জখম পুলিশকর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সিপি মনোজ বর্মা।

সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন নির্যাতিতার মা জখম হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তার তদন্ত হবে। যদি মহিলার গায়ে হাত তোলা হয়ে থাকে, তবে সেই কাজ কারা করেছেন তা দেখা হবে। তাঁর কথায় ওঁনাকে মারধর সেই অভিযোগ সত্যি না মিথ্যে তা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেছেন অভিযোগ যদি আসে, অবশ্যই তদন্ত করে দেখা হবে।

অভিযোগ যদি না-ও পাই তা সত্ত্বেও স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করবে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কাউকে মেরে দুঃখপ্রকাশ করলেই হয়ে যাবে। অ্যাকশন নিতে হবে।