
মুড়ি, মিছরি এক হয়ে গেছে, যোগ্য চাকরি হারাদের নবান্ন অভিযান যথার্থ বলে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তাঁর কথায়, যোগ্য চাকরিহারাদের জীবন থেকে দশ বছর চুরি হয়ে গেছে। শমীক বলেছেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুঠ আর কিছু ক্রেতা-বিক্রেতাকে বাচিয়ে রাখার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য, পরের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছরি এক করে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখান থেকেও তিরস্কৃত হচ্ছে। রাজ্য সরকারের অবস্থান আইনব্যবস্থা, বিচারপতি আদালতের অবমাননা ছাড়া আর কিছু নয়।তাঁর আরও তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন। বিজেপি অবস্থানগত ভাবে ৩৫৬ ধারা প্রয়োগ করে কোনও নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নয়। সব জায়গায় এখন একই চর্চা – এই সরকার আছে কেন? যেখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, যেখানে আইনের শাসন নেই।
তবে, বিজেপি তৃণমূল কংগ্রেসকে শহিদ হতে দেবে না। রাজনীতি-সচেতন মানুষ সঙ্ঘবদ্ধ হচ্ছেন, তাঁরা এটাকে পশ্চিমবাংলাদেশ হতে দেবেন না, লুটেরাদের রাজ্য হতে দেবেন না।
