
শুক্রবারের পর শনিবারও কলকাতা এবং রাজ্য পুলিশে আরও একঝাঁক রদবদল করা হয়েছে। বেলডাঙাকাণ্ডে এনআইএ তদন্তের মধ্যেই মুর্শিদাবাদ পুলিশ জেলার নতুন এসপি করা হয়েছে ধৃতিমান সরকারকে।
মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন কুমার সানি রাজ। তাঁকে পাঠানো হয়েছে কম গুরুত্বপূর্ণ পদ এসএস আইবি-তে। উল্লেখযোগ্যভাবে বনগাঁ পুলিশ জেলার নতুন সুপার হয়েছেন বিদিশা কলিতা। এদিকে দার্জিলিংয়ের নতুন পুলিশ সুপার হলেন প্রতীক্ষা জাকারিয়া। বারাসত পুলিশ জেলার নতুন এসপি হয়েছেন প্রিয়ব্রত রায়। সুন্দরবন পুলিশ জেলার নতুন এসপি করা হয়েছে বিশ্বচাঁদ ঠাকুরকে। এদিকে বারাসত রেঞ্জের নতুন আইজিপি হয়েছে অমিত জাভালগি। বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি হয়েছেন অলোক রাজোরিয়াকে। কলকাতা পুলিশেরও একাধিক ডিভিশনে রদবদল করা হয়েছে।
নতুন ডিসি সাউথ হয়েছেন দীপক সরকার। ডিসি নর্থ করা হযেছে দীনেশ কুমারকে। শিয়ালদহ রেলপুলিশের এসআরপি করা হয়েছে দেবর্ষি দত্তকে।
