
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে কতগুলো কমিটি কাজ করছে, সেই সব কমিটির সদস্য কারা, কী কাজ হচ্ছে, কটি বৈঠক হয়েছে, এবং আদৌ কোনও রিপোর্ট জমা পড়েছে কিনা। সেই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে নবান্ন।
কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে মে মাসের শেষ দিকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের প্রতিটি দফতরের সচিবকে। আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চাইছে নবান্ন।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে যাতে আদালতের মুখোমুখি হয়ে রাজ্য সরকার কোনও অস্বস্তিতে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে চায় রাজ্য। এমনটাই খবর।








