গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্ট নিয়ে সাংসদের মত ব্যক্তিগত, বললেন নাড্ডা

    সুপ্রিম কোর্ট নিয়ে সাংসদের মত ব্যক্তিগত, বললেন নাড্ডা

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও দিনেশ শর্মার মতামত ব্যক্তিগত, বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি জানিয়েছেন, দলের সঙ্গে দুই সাংসদের মন্তব্যের ব্যক্তিগত সম্পর্ক নেই।
    বিজেপি এই ধরনের মন্তব্য সমর্থন করে না বলে জানিয়েছেন তিনি। দুজন সাংসদ-সহ দলের অন্যান্য সদস্যদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। জেপি নাড্ডা বলেছেন, বিজেপি সবসময়ই বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল।
    বিচারব্যবস্থা ভারতীয় গণতন্ত্রের একটি অঙ্গ এবং সংবিধান রক্ষার অন্যতম স্তম্ভ। বিতর্কের সূত্রপাত, সংবাদমাধ্যমের সামনে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, যদি সুপ্রিম কোটই আইন তৈরি করে, তাহলে সংসদ বন্ধ করে দেওয়া উচিত।