আহত আরশোলা’দের দেখতে হাসপাতালে নাড্ডা

0
21
ছবি সৌজন্যে : এক্স

ককরোচ জনতা পার্টি,সিজেপি-র মিছিলে পুলিশের লাঠিতে অসুস্থ হয়ে পড়া হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের দেখতে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

সেখানে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিতে দেখা গিয়েছে তাঁকে। এদিকে মঙ্গলবার সকালেই আহতদের দেখতে আরএমএল হাসপাতালে যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।অন্যদিকে,ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তাঁরা সংসদ অভিযানে নামবেন।

যন্তর মন্তর ছেড়ে যাওয়ার কথা মোটেই ভাবছেন না তাঁরা। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকও চালিয়ে যাবেন প্রতিবাদ।