
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জেপি নাড্ডা। শীতলকুচির সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর মন্ত্রিসভার সদস্যদের কাউকে রেয়াত করা হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। যারা আইনকে কুক্ষিগত করে রেখেছিল, তাদের ৫ তারিখের পর আইনের মাধ্যমেই জবাব দেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এরাজ্যে সিন্ডিকেট রাজ বন্ধ শুধু সময়ের অপেক্ষা।
এরপর সিন্ডিকেটের মাধ্যমে যারা মানুষকে শোষণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।
