
নদিয়ার গাংনাপুর পূর্ব নগর এলাকায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন প্রৌঢ়। এই ঘটনার পরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
পুলিশ সূত্রে খবর, পেশায় কাঠমিস্ত্রি মনোয়ার তরফদার ২৭ ফেব্রুয়ারি প্রতিবেশী এক নাবালিকা তার বিরুদ্ধে গাংনাপুর থানায় পকসো আইনে মামলা করে। তারপর থেকে মান সম্মানের ভয়ে এলাকা ছাড়া ছিলেন মনোয়ার। প্রায় তার মোবাইলে টাকা চেয়ে হুমকি দিচ্ছিলেন অভিযোগকারীর পরিবার এমনটাই অভিযোগ মনোয়ারের পরিবারের। এরপর গত এক সপ্তাহ আগে কোনরকম সুরাহা না দেখতে পেয়ে বাধ্য হয়ে বিষ খান। এরপর কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে সোমবার রাতে মারা যান তিনি। গ্রামে মৃতদেহ আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
উত্তেজিত জনতা অভিযোগ কারীর বাড়ি ভাঙচুর করে আগুন লেগে যায় বলে এমনটাই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ।
