
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন নদিয়ার কালিগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুউদ্দিন আহমেদ। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
নাসিরুদ্দিনের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। রাজ্য রাজনীতিতে লাল নামেই পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নাসিরুদ্দিন একজন আইনজীবী এবং সামাজিক কর্মী ছিলেন। তাঁর পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১১ সালে নাসিরুদ্দিন প্রথমবার তৃণমূলের টিকিটে জেতেন। ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোট প্রার্থীর কাছে পরাজিত হন। ২০২১ সালে আবারও কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন। শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
