
প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খেলার মাঠ দখল ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদিয়ার নবদ্বীপে। দখল বাধা দিতে গেলে গ্রামবাসীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রোমোটার আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ। জানা গিয়েছে, কানাইনগর বটতলা এলাকায় একটি খেলার মাঠ রয়েছে। অভিযোগ সেই খেলার জমিটি ওই এলাকার তিন প্রোমোটার জবর দখলের চেষ্টা করছেন। যার কারণে মাঝেমধ্যেই এলাকাবাসীর সঙ্গে ওই প্রোমোটারদের সমস্যা লেগেই থাকত। এর আগে ওই তিন প্রোমোটারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। একইসঙ্গে আদালতে কোনওরকম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত প্রোমোটাররা।এলাকাবাসীর দাবি, সেই কারণেই আদালত তাদেরকে ওই খেলার মাঠটি খেলার জন্য অনুমতি দেয়।
কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশিকা অমান্য করে ওই খেলার মাঠে থাকা গোল পোস্টার এবং পিলার তুলে ফেলেন ওই প্রোমোটাররা। এরপরই গন্ডগোল বাধে।








