
মতুয়াগড় তাহেরপুরে নাগরিকত্ব নিয়ে কোনও বার্তাই দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর আবহে সকাল থেকে তাহেরপুরের সভায় হাজির হয়েছিলেন মতুয়ারা।
কিন্তু অডিও বার্তায় নরেন্দ্র মোদী হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, বড়মার প্রসঙ্গ থাকলেও সিএএ বা নাগরিকত্ব ইস্যুতে কোনও কথাই বলেন নি তিনি। বিষয়টি নিয়ে পরে সাংবাদিক বৈঠক থেকে আক্রমণ করেছেন ঠাকুরবাড়ির সদস্য তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছেন এসআইআর হওয়ার পর প্রধানমন্ত্রীর মুখ থেকে নাগরিকত্ব নিয়ে বার্তা শোনার আশায় মতুয়ারা সভায় গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী তাঁদের হতাশ করেছেন।
মতুয়াদের একটা বড় অংশ খসড়া তালিকার পর ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটা কথাও শুনতে পারলেন না। অথচ নাগরিকত্বের নামে টাকা তুলেছে বিজেপি।
