
নদিয়ার তেহট্টে নাবালককে খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণপিটুনিতে মৃত উৎপল মণ্ডলের ছোট ছেলে, তাঁর স্ত্রী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী সোমা সহ ৭ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন মৃত স্বর্ণাভ বিশ্বাসের পরিবার। অপহরণের পাশাপাশি খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। নদিয়ার তেহট্টে ক্লাস থ্রির স্বর্ণাভ বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়ির কাছে ডোবা থেকে ৮ বছরের স্বর্ণার ত্রিপল মোড়া দেহ উদ্ধার হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খুনের অভিযোগে পিটিয়ে মারা হয় উৎপল মণ্ডল, তাঁর স্ত্রী সোমা মণ্ডলকে।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন উৎপল মণ্ডলের বউমা। উৎপলের পরিবারের বাকি যে চারজনের নামে অভিযোগ ছিল, তাদেরকেই গ্রেফতার করেছে পুলিশ।
