নাগাল্যান্ড-অরুণাচলের বাড়ল আফস্পার মেয়াদ

0
146
আবারও নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের একাধিক জেলায় সেনার বিশেষ অধিকার আইন বা আফস্পার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
আগামী ৬ মাসের জন্য ওই এলাকাগুলিকে ফের উপদ্রুত এলাকা হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে নাগাল্যান্ডের আট জেলা, অন্য পাঁচ জেলার ২২টি থানা এলাকাকে উপদ্রুত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। যে আট জেলা পুরোপুরি আফস্পার অধীনে পড়ছে সেগুলি হল ডিমাপুর, নিউল্যান্ড, চুমুউকেডিমা, মন, খিপিরে, নোকলাক, ফেক এবং পেরেন। একইসঙ্গে অরুণাচল প্রদেশের ৩ জেলাতেও একইভাবে আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২১ সালে নাগাল্যান্ডের মন জেলায় সেনা আধিকারিকদের গুলিতে ১৩ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর নতুন করে আফস্পা প্রত্যাহারের দাবি জোরাল হয়। প্রতি ছ’মাস অন্তর অন্তর এই আফস্পার মেয়াদ বৃদ্ধি হয়। বছর দুই আগে আফস্পার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৪৫ সদস্যের একটি কমিটিও গড়া হয়েছিল।