গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment বিচ্ছেদের পরও নাগার দিকে সামান্থা 

    বিচ্ছেদের পরও নাগার দিকে সামান্থা 

    0
    182
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর আইনি বিচ্ছেদ ঘটেছে ২০২১ সালে। এরপর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সংসার পেতেছেন নাগা।

    প্রাক্তনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তাঁকে কি ভুলতে পারছেন না সামান্থা? সুন্দর পুরুষের তালিকায় হৃতিক রোশনের তুলনায় এগিয়ে রাখছেন নিজের প্রাক্তনকেই। ফুলমার্কস দিয়ে বলেছেন, হৃতিকের থেকেও হ্যান্ডসাম নাগা। নায়িকার এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল নেটপাড়ায়। সম্প্রতি সোশাল মিডিয়ায় সামান্থার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, হৃতিক রোশনের লুক তাঁর নাকি একবারেই পছন্দ নয়। নায়কের লুক একফোঁটাও মনে ধরেনি সামান্থার। গ্রিকগড হৃতিককে তিনি দশে মাত্র ৭ দিতে চান। বরং এগিয়ে রাখতে চান তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে। তাহলে কি এখনও প্রাক্তন স্বামীর জন্য হৃদয়ে ব্যথা অনুভব করেন সামান্থা? প্রশ্ন নেটনাগরিকদের। নায়িকাকে সৌন্দর্যের নিরীখে বলিউড তারকাদের নম্বর দিতে বলা হয়। সেই তালিকায় মহেশবাবুর নাম উঠতেই তিনি বলে ওঠেন, মহেশবাবুকে চিন্তা না করেই দশে দশ দেবেন। আর হৃতিকের প্রসঙ্গ আসতেই নায়িকা বলে ওঠেন, সকলে শুনলে হয়তো মারবেন, কিন্তু হৃতিককে তাঁর বিশেষ পছন্দ নয়। হৃতিককে ১০-এ ৭ দেবেন। শুধু তাই নয়, হৃতিকের থেকে এগিয়ে রেখেছেন রণবীর কাপুর ও শাহিদ কাপুরকেও। অভিনেত্রীর দাবি, নাগা চৈতন্যকে দশে দশ দেবেন আর রণবীর কাপুরকে দশে আট। শাহিদ কাপুরকে কামিনে দেখার আগে চার দিতেন, কিন্তু ছবিটা দেখার পর দশে নয় দেবেন। সামান্থার কথা শুনে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    যদিও নেটিজেনদের সমালোচনাকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। আপাতত তিনি ব্যস্ত,রক্ত ব্রহ্মাণ্ড দ্য ব্লাডি কিংডম ছবির কাজে।