
জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ফ্যাসিস্ট মন্তব্যের নিন্দা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সালাহউদ্দিন আহমদের ওই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। শনিবার রাজধানী ঢাকার বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন। এ সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।
শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন ঐকমত্য কমিশনের সঙ্গে, আমাদের সঙ্গেও কথা বলেছে। কমিশনের সহসভাপতি দাবি অনুযায়ী সংশোধন করেছেন। এরপরও অসন্তোষ থাকার কথা নয়।



