
কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে প্রতিবছরই মত এ বছরও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো করা হয়েছে। এবারে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজো ১০২ বছরে পদার্পণ করল।
সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। প্রতিবছরই এই দিনটিতে কাঠামো পুজো মধ্যে দিয়েই নৈহাটি জুড়ে কালীপুজোর দামামা বেজে ওঠে। ঐতিহ্যবাহী নৈহাটির বড়মার কালীপুজো দেশের গন্ডি ছড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত।
যদিও অন্যদিকে কালীপুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই কাঠামা পূজার মধ্যেই উপস্থিত হন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও পুলিশের শীর্ষ কর্তারা।
