নৈহাটিতে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুন তৃণমূল কর্মীকে

0
180
ছবি সৌজন্যে : নিজস্ব
গুলি করে পাথর দিয়ে মাথা থেঁতলে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নৈহাটিতে। সন্তোষ যাদব নামে ওই তৃণমূলকর্মীকে শুক্রবার দুপুরে নৈহাটির গৌরিপুরের পানিট্যাঙ্কি এলাকায় টোটো থেকে নামিয়ে বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁকে প্রথমে গুলি করে এরপর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে থেঁতলে খুন করে বলে অভিযোগ।
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। নৈহাটির বিধায়ক সনৎ দে জানিয়েছেন লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে সঞ্জয়কে মারার চক্রান্ত চলছিল। অর্জুন সিং ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন সঞ্জয় সাউ। এলাকার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিল। সেই কারণেই পরিকল্পনা করে সন্তোষকে সরিয়ে দেওয়া হয়েছে। সন্তোষকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি করেছেন সনৎ দে। কার্যত একই কথা বলেছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। যদিও বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পাল্টা দাবি দেড় বছর আগে এই রাজেশের ওপর হামলা চালিয়েছিল সন্তোষই।
দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল। তাঁর দাবি ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই হামলা করা হয়েছে, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ।