হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেম

0
236
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নতুন প্রধান হয়েছেন নঈম কাশেম। গত মাসেই বেইরুটে ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল হিজবুল্লার তৎকালীন প্রধান সৈয়দ হাসান নাসরাল্লার।
তাঁর উত্তরসূরি হিসাবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে এক মাস ধরে বিস্তর চর্চা চলেছে। জল্পনা শুরু হয়েছিল নঈম কাশেমের নাম নিয়েও। লেবাননের সশস্ত্র গোষ্ঠীতে হাসান নাসরাল্লার পরেই দ্বিতীয় শীর্ষ পদে ছিলেন নঈম কাশেম।তিনি ছিলেন হিজবুল্লার উপপ্রধানের দায়িত্বে। এবার হিজবুল্লার উপপ্রধানকেই নতুন প্রধান হিসাবে বেছে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী।১৯৯১ সাল থেকে হিজবুল্লার দ্বিতীয় শীর্ষ পদে রয়েছেন নঈম কাশেম। হিজবুল্লার অন্যতম মুখপাত্র হিসাবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। হাসান নাসরাল্লার মৃত্যুর পরই ইজরায়েলকে হুঙ্কার দিয়েছিলেন নঈম কাশেম। হাসান নাসরাল্লা জমানায় হিজবুল্লার উপপ্রধান পদে থাকা নঈম কাশেম সংগঠনের গুরুত্বপূর্ণ সামরিক অভিযানগুলির পরিকল্পনার পাশাপাশি ধর্মীয় কার্যকলাপগুলি পরিচালনা করতেন।
ছবি  সৌজন্যে : এক্স