২০ টাকার নোট রেখে সিসি ক্যামেরার সামনে নমস্কার চোরের 

0
169
Namaskar thief in front of CC camera by keeping Rs 20 note
Namaskar thief in front of CC camera by keeping Rs 20 note
হোটেলে চুরি করতে গিয়ে কিছু না পেয়ে অবশেষে রাগের মাথায় ২০ টাকার নোট রেখে সিসি ক্যামেরার সামনে নমস্কার চোরের। এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে হায়দরাবাদের মহেশ্বরমের একটি হোটেলের।
পুলিশ সূত্রে খবর, এক সপ্তাহ আগে চুরির ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ হাতে পান তদন্তকারীরা। তাতেই দেখা যায় একটি জলের বোতল ছাড়া হোটেলটি থেকে কিছুই চুরি যায়নি। কয়েক মিনিটের যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, চোরের মাথায় ক্যাপ, মুখ থেকে গলা পর্যন্ত গামোছা বাঁধা। পরনে হলুদ রঙের একটি টি শার্ট এবং ধূসর ট্রাউজার্স। হোটেলে ঢুকে একের পর জায়গা ঘুরে দেখতে থাকে সে। এ প্রান্ত-ও প্রান্ত হেঁটেও চুরি করার মতো কিছু না পেয়ে ক্ষুব্ধ দেখায় যুবককে। কোথাও কিছু পাওয়া যাবে না, নিশ্চিত হওয়ার পরে ফ্রিজ খুলে একটি জলের বোতল বার করে সে। তার পর টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটি নোট রেখে সিসি ক্যামেরার সামনে এগিয়ে আসে। আঙুল নেড়ে কিছু একটা দেখানোর পর হাত জড়ো করে এক বার নমস্কারের ভঙ্গি করে জলের বোতলটা নিয়ে বেরিয়ে পড়ে ওই চোর।