
যে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে বারবার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তাঁর দল তৃণমূল কংগ্রেস।
এবার সেই মনেরগা প্রকল্পেরই নাম সংসদে বিল পেশ করে বদলে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। মনরেগা থেকে নাম বদলে করে ফেলা হয়েছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। একইসঙ্গে কর্মদিবসও ২৫ দিন বাড়িয়ে ১২৫ করা হয়েছে। এরফলে কর্ম সংস্থানও বাড়বে বলে দাবি কেন্দ্রীয় সরকারের।
গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতে এবং প্রকল্পের ভাবনা এবং লক্ষ্য স্পষ্ট করতেই নামবদল করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। অতীতে, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্য মনরেগা শ্রমিকদের কাছ থেকে ১০০ দিনের কাজের সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। যদিও রাজ্যগুলি ১০০ দিনের বেশি কাজ দিতে পারে, তাদের নিজেদেরই এর জন্য অর্থায়ন করতে হয়, এবং খুব কম রাজ্যই তা করে।





