গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Coochbehar আবাসে নাম বাদ, বিডিও-প্রধানকে আটকে তালা, ধুন্ধুমার দিনহাটা

    আবাসে নাম বাদ, বিডিও-প্রধানকে আটকে তালা, ধুন্ধুমার দিনহাটা

    0
    526
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আবাসের তালিকায় কেন নাম নেই, ক্ষোভে জয়েন্ট বিডিও, পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে তালা দিয়েছে উত্তেজিত জনতা। দিনহাটা এক নম্বর ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে চলেছে দেদার ভাঙচুর চালানো হয়েছে।

    বিক্ষোভকারীদের অভিযোগ যোগ্যদের নাম বাদ দিয়ে আবাসের তালিকা তৈরি করা হয়েছে। তা নিয়ে ক্ষোভ বাড়ছিল গ্রামে। রবিবার এ বিষয়ে গ্রাম সংসদ সভা বসে। অভিযোগ আলোচনার মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত যোগ্যদের বাদ দিয়ে ৩৬৮ টি নাম রাখা হয়েছে।

    এরপরেই শুরু হয় বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে গ্রামবাসীরা। জয়েন্ট বিডিও, পঞ্চায়েত প্রধানকে আটকে তালা মেরে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।