
পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির নবনির্মিত ভবনের দ্বারোদঘাটনের জন্য সঙ্গীত মেলাকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতারা মঞ্চ থেকে বোতাম টিমে উদ্বোধন করেছেন নতুন ভবনের।
মাইক হাতে গাইলেন প্রাণ ভরিয়ে, সে যে আমার জন্মভূমি। মুখ্যমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়েছেন ইন্দ্রনীল সেন, ইমন চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি বোস-রা। এরপর আদিবাসী লোকশিল্পীদের সঙ্গে নাচের ছন্দে পা-ও মিলিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে নন্দনে শুরু হয়েছে সঙ্গীত মেলা। মঙ্গলবার বাঁকুড়ার বরজোড়ার সভা থেকে ফিরেই সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






