
নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম।
পরের লাইনেই লিখেছেন, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অন্যদিকে, তৃণমূলের তরফে সকাল দশটার পর থেকে নন্দীগ্রামের শহিদ বেদীতে ফুল অর্পণ করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এরপর তৃণমূলের মূল অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে উভয় দলের কর্মসূচি কোনও সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নন্দীগ্রামে।








