গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur সমবায় নির্বাচন ঘিরে বোমাবাজি, তপ্ত নন্দীগ্রাম

    সমবায় নির্বাচন ঘিরে বোমাবাজি, তপ্ত নন্দীগ্রাম

    0
    174
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সমবায় নির্বাচন ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। ভোট চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘর্ষে পড়ল বোমা। কোলাঘাটেও সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

    ২ পক্ষের বচসা থেকে ধস্তাধস্তি বেধে যায়। নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সমবায়ের ৭ আসনের নির্বাচনে তৃণমূল, বিজেপি, নির্দল মিলিয়ে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দুই পক্ষের মধ্যে বচসা বাধে। এরপরেই শুরু হয় বোমাবাজি।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছেছে। গিয়েছে তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী।