গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur নন্দীগ্রামের বাসিন্দা বলে শাসাচ্ছেন তৃণমূল বিধায়ক, পোস্ট শুভেন্দুর

    নন্দীগ্রামের বাসিন্দা বলে শাসাচ্ছেন তৃণমূল বিধায়ক, পোস্ট শুভেন্দুর

    0
    383
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    নন্দীগ্রামের বাসিন্দাকে শাসানোর অভিযোগ উঠেছে তারকেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

    রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা, যিনি ওনার এলাকায় দোকানদারি করেন, তাঁকে শাসাচ্ছেন। আক্রমণ করে শুভেন্দু অধিকারী লিখেছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলেই কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার। কার্যত রামেন্দু সিংহরায়কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নন্দীগ্রামের বাসিন্দা মানেই শুভেন্দু অধিকারীর লোক নয়, কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক।

    এটা যেন মনে থাকে। পুরো ভিডিও না পোস্ট করে শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন বলে পাল্টা আক্রমণ করেছেন রামেন্দু সিংহরায়।