
আরেকটি গ্র্যান্ড স্ল্যাম এবং নাওমি ওসাকার আরেকটি আইকনিক পোশাক দেখল বিশ্ব। ফ্রেঞ্চ ওপেনের রাতে আইফেল টাওয়ারের মতো ঝলমলে একটি পোশাক পরিধান করে মেজর টুর্নামেন্টগুলোতে চোখধাঁধানো সাজের ঐতিহ্য অব্যাহত রেখেছেন।
প্যারিসের সুজান লেংলেন কোর্টে ফ্রেঞ্চ ওপেন প্রবেশ করেন অসধারণ কালো কর্সেট এবং ঝরনার মতো নেমে আসা কুঁচি দেওয়া স্কার্ট পরিধান করে। যার লাল অংশ মাটির ওপর নেমে ছিল। পোশাকের নিচে ওসাকা একটি ঝলমলে সোনালি টেনিস ড্রেস পরেছিলেন। যার সিকুইনগুলো প্যারিসের প্রখর রোদে প্রতিফলিত হচ্ছিল। চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কোর্টেও উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। জার্মানির লরা সিগেমুন্ডকে ৬-৩, ৭-৬ (৭-৩) ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
এদিকে,ওসাকার পরিধান কালো পোশাকটি ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার কেভিন জার্মানিয়ার। যিনি ফ্যাশনে তাঁর টেকসই পদ্ধতির জন্য পরিচিত। সোনালি পোশাকটি নাইকি বিশেষভাবে তৈরি করেছিল।






