
সেরি আর চ্যাম্পিয়নশিপ ধরে রাখার অভিযানে নামার আগে স্কোয়াডে আরও শক্তি বাড়িয়েছে নাপোলি। বোলোনিয়া থেকে ডিফেন্ডার সাম বেউকেমাকে দলে অ্যাড করেছে তারা।ডাচ সেন্টার-ব্যাককে পাঁচ বছরের জন্য চুক্তিভুক্ত করেছে নাপোলি।
ইতালির খবর অনুযায়ী, এজন্য তাদের তিন কোটি ইউরো খরচ হয়েছে।উল্লেখ্য,২০২৩ সালে বোলোনিয়ায় যোগ দিয়ে ক্লাবটির হয়ে গত দু’ সিজনে সব মিলিয়ে ৮০টি ম্যাচ খেলেছেন বেউকেমা।এর মধ্যে গত চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে দলের আটটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।
দলটির হয়ে মে মাসে ফাইনালে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পান ২৬ বছর বয়সী বেউকেমা।গত তিন সিজনে দুবারের সেরি আ চ্যাম্পিয়নরা এই নিয়ে চার জন নতুন খেলোয়াড় স্কোয়াডে যোগ করল।নাপোলির লিগ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার অভিযান শুরু হবে ১৩ অগাস্ট, সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচ দিয়ে।
