এবার ‘মেড ইন ইন্ডিয়া’ বিমান বানাবে ভারত

0
13
ছবি সৌজন্যে : এক্স

দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। দেশে সংবিধান কার্যকর হওয়ার পর  সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হয়ে নতুন মাইলস্টোন ছুঁয়েছেন তিনি।

জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দিয়ে ঐতিহাসিক দিনে দেশের উদ্দেশ্যে ভাষণে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা এবার ভারতের তৈরি বিমান উড়বে দেশ তথা বিদেশের আকাশে। উল্লেখ্য,এখনও পর্যন্ত বিদেশ থেকে তৈরি হয়ে আসে বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকারের নতুন লক্ষ্য মেড ইন ইন্ডিয়া বিমান। প্রধানমন্ত্রীর দাবি, গত ১২ বছরে এনডিএ সরকার দেখিয়ে দিয়েছে, সদিচ্ছা নিয়ে সরকার চালালে বিকাশ হয়। দ্রুত গতিতেই বিকাশ হয়।

সদিচ্ছা-নীতি-সিদ্ধান্ত একসঙ্গে কাজ করলে বিকাশের গতি কেমন হয়, সেটা দেশ দেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্ন, ১২ বছর এত কিছু হলে এত বছরে কেন হল না?