গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International দেখা হচ্ছে না মোদী-ট্রাম্পের! 

    দেখা হচ্ছে না মোদী-ট্রাম্পের! 

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনই মুখোমুখি বৈঠক হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ঘোষিত কোনও বৈঠক-সূচি না থাকলেও দুই রাষ্ট্রনেতারই মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল।
    সেখানে দু’জন বৈঠক বসতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তবে অন্য ব্যস্ততার কারণে এখনই মালয়েশিয়ায় যেতে পারছেন না নরেন্দ্র মোদী। ফলে ওই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি সাক্ষাতের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে নয়াদিল্লি জল ঢেলে দিল বলে মনে করছেন অনেকে।মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে চলতি মাসেই বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। ভারত বা আমেরিকা— কেউই এই ১০ দেশীয় জোটের সদস্য নয়। তবে উভয়েই এই জোটের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী।
    সেই কারণেই মালয়েশিয়ার বৈঠকে থাকবেন মোদী এবং ট্রাম্পও। সংবাদ সংস্থা সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চিন, জাপান এবং রাশিয়াও যোগ দেবে ওই সম্মেলনে।