গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National শান্তিপূর্ণ পথে যুদ্ধের সমাধান, পুতিনকে মোদী 

    শান্তিপূর্ণ পথে যুদ্ধের সমাধান, পুতিনকে মোদী 

    0
    158
    ভারত বিশ্বাস করে শান্তিপূর্ণ পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান সম্ভব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ব্রিকস সম্মেলনে যোগ দিতে ফের রাশিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    আর সেখানে গিয়েই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। দুই রাষ্ট্রনায়ককে দেখা গিয়েছে হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করতে।সেই সঙ্গে বার্তাও দিয়েছেন রাশিয়া-ইউক্রেন সংঘাতে শান্তিপূর্ণ পথে সমাধানের।রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বাস করে শান্তিপূর্ণ পথেই সমাধান সম্ভব। শান্তি ও স্থায়িত্ব ফেরাতে সমস্ত প্রয়াসকে ভারত পরিপূর্ণ সমর্থন জানায়।প্রথম থেকেই তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ভারত দ্রুত আঞ্চলিক শান্তি-স্থায়িত্ব ফেরাতে সাহায্য করতে প্রস্তুত। মানবিকতার পক্ষে ভারতের সকল চেষ্টা অবিচল থাকবে। ভবিষ্যতেও ভারত শান্তিপূর্ণ আলোচনার জন্য সাহায্য করতে তৈরি। 
    আড়াই বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরমধ্যে ফের লড়াই থামাতে শান্তিপূর্ণ আলোচনার পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রীর।
    ছবি  সৌজন্যে : এক্স