গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk সনিয়ার কেন্দ্র রায়বরেলীতে প্রার্থী রাহুল

    সনিয়ার কেন্দ্র রায়বরেলীতে প্রার্থী রাহুল

    0
    191
    Rahul is the candidate in Rae Bareli the seat of Sonia
    Rahul is the candidate in Rae Bareli the seat of Sonia
    নিজের পুরনো কেন্দ্র আমেঠী থেকে নয়, উত্তরপ্রদেশে কংগ্রেসের গড় রায়বরেলী থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী।
    দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, আমেঠীতে গান্ধী পরিবারের আস্থাভাজন কিশোরীলাল শর্মাকে টিকিট দেওয়া হয়েছে। ২০ মে পঞ্চম দফায় ভোট আমেঠী এবং রায়বরেলীতে। শুক্রবারই ছিল এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন।ইতিমধ্যেই আমেঠী থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। রায়বরেলীতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশপ্রতাপ সিংকে। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর আমেঠীর সাংসদ ছিলেন রাহুল গান্ধী। কিন্তু গত লোকসভা ভোটে তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান। এদিকে, রায়বরেলীতে এবারের বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে হারিয়েই ২০১৯-এ জয়ী হন সনিয়া গান্ধী। কিন্তু সনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ায় তাঁর এবার লোকসভা ভোটে লড়ার সম্ভাবনা প্রায় ছিলই না।